| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগান গোয়েন্দা সংস্থার হাতে জাতিসংঘের দুই কর্মী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২২:৩৩:০২:অপরাহ্ন  |  ৯৬০ বার পঠিত
আফগান গোয়েন্দা সংস্থার হাতে জাতিসংঘের দুই কর্মী আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছেন। আটকের পর দুই দিন ধরে তাদের সঙ্গে জাতিসংঘের কোনো যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত রোববার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আফগান গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর কর্মকর্তারা জাতিসংঘের দুই আফগান পুরুষ কর্মীকে আটক করেন।

তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জাতিসংঘকে জানানো হয়নি। আফগান সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেন, আটক দুই কর্মীর সঙ্গে দেখা করার অনুমতিও জাতিসংঘকে দেওয়া হয়নি। তিনি বলেন, জাতিসংঘের কর্মকর্তা ও কর্মীদের বিশেষ মর্যাদা এবং আইনি সুরক্ষার বিষয়গুলো মেনে চলতে আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকীর কয়েক দিন আগে এই আটকের ঘটনা ঘটল। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে তালেবান আবার দেশটির ক্ষমতায় আসে।

স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানে জাতিসংঘের একাধিক সংস্থা কাজ করছে।

চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএএমএ আফগান কর্তৃপক্ষকে নিরাপত্তা সংস্থাগুলোর গ্রেপ্তার ও আটকের বিষয়গুলো স্পষ্ট করার এবং এসব কার্যক্রমে জবাবদিহি বাড়ানোর সুপারিশ করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪