| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের ৫দির পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ২২:১৩:৪৬:অপরাহ্ন  |  ৭৮০ বার পঠিত
নিখোঁজের ৫দির পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর চাঁন মিয়া ওরফে চান্দালী (৫৬) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর মাঠের মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিগর্তপাড়ার মৃত জোনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চাঁন মিয়া গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে গত শনিবার (১৭ অক্টোবর) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

সোমবার সকালে শাহাপুর গ্রামের সাবদালপুর সড়কের মাঠে মধ্যে একটি মেহগনি বাগানের মধ্যে পঁচা-গলা দুর্গন্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন। তখন তার পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

পরিবার ও স্থানীয়দের ধারণা, তাঁর ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান সেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

​রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪