| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে বিষপান ও পানিতে ডুবে নারীসহ তিনজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ২২:২৫:২৯:অপরাহ্ন  |  ৯৩৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে বিষপান ও পানিতে ডুবে নারীসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি ঘটনায় বিষপান ও পানিতে ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার রাত থেকে সোমবার বেলা ১২টার মধ্যে বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী রামপুর গ্রামের মাহফুজা আক্তার (৪০), রহিমানপুর এলাকার রনি (১৮) এবং রাণীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের তিন বছরের শিশু জিহান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও মানসিক অবসাদ থেকে নিজ নিজ বাড়িতে গ্যাসের ট্যাবলেট খান মাহফুজা আক্তার ও রনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশে খেলাধুলার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় শিশু জিহান।

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বলেন, "তিনটি নিহতের ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে।"

​রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪