| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার তারিখ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৭:৪০:৩৭:অপরাহ্ন  |  ১৭০৬ বার পঠিত
নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার তারিখ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। জাতীয় সংদস সচিবালয় জানিয়েছে, বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ‌‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪