| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের গুরুদাসপুর বনপাড়া-ঢাকা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৫:১৯:১৯:অপরাহ্ন  |  ৩৩২ বার পঠিত
নাটোরের গুরুদাসপুর বনপাড়া-ঢাকা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাজীপুর থেকে নাটোরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ৭ যাত্রী আহত হন। গুরুতর আহত ৩ জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, অ্যাম্বুলেন্সটিতে আগে থেকেই একটি মরদেহ ছিল। পরিবারের সদস্যরা গাজীপুর থেকে মরদেহটি নিয়ে নাটোরে যাচ্ছিলেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪