| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনআইডি অনিয়মে ইসিতে ৪ জন বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২১:৫০:৩১:অপরাহ্ন  |  ৩২৯৮ বার পঠিত
এনআইডি অনিয়মে ইসিতে ৪ জন বরখাস্ত

স্টাফ রিপোর্টার: জাতীয় তথ্যভাণ্ডার (এনআইডি) থেকে নাগরিকদের তথ্য এখতিয়ারের বাইরে সংগ্রহের অভিযোগে চার কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই ঘটনায় আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রেখেছে সংস্থাটি। বুধবার (২ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।

তাদের বিরুদ্ধে সার্ভার থেকে এখতিয়ারের বাইরে এনআইডি তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। এ ছাড়াও একই অপরাধের অভিযোগে ৩৪ জনকে শোকজ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪