| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোয় পৌঁছেছেন ট্রাম্পের দুই দূত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ২০:৩১:১৩:অপরাহ্ন  |  ৪৫১২ বার পঠিত
ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোয় পৌঁছেছেন ট্রাম্পের দুই দূত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার মস্কোয় পৌঁছেছেন। বিবিসি এ খবর প্রকাশ করেছে।

মস্কো বিমানবন্দরে তাদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্টের দূত কিরিল দিমিত্রিয়েভ। পরে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, উইটকফ ও কুশনার যুদ্ধ বন্ধের একটি নতুন প্রস্তাব নিয়ে যাচ্ছেন। তবে প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেননি তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন উদ্যোগে শান্তি আলোচনা হলেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি।

মস্কো সফরের পর রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে দুই মার্কিন দূতের। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তারা আলোচনা করবেন। এটি কুশনার ও উইটকফের প্রথম কিয়েভ সফর হতে যাচ্ছে।

এদিকে দুই দূতের সফরের আগে কিয়েভের দুটি বিমানবন্দরে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। একই সময়ে রাশিয়া জানিয়েছে, মার্কিন দূতদের কিয়েভ সফরকে কেন্দ্র করে শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুতিন।

তবে শান্তি প্রতিষ্ঠার পথে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলের পুরো ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিলের দাবি করছে। ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে পরস্পরের ভূখণ্ডে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়িয়েছে। ফলে যুদ্ধ বন্ধে নতুন মার্কিন উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে।

সূত্র: বিবিসি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪