ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিজয়ের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে। পরে সেটি ২ ডলারের নিচেও নেমে আসতে পারে।
তেহরান-ওয়াশিংটন সংঘাতে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার পর নাগরিকদের এ আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরান কখনোই পারমাণবিক অস্ত্রে মালিক হতে পারবে না বলেও দাবি করেন তিনি।
এদিকে, হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ। গত সপ্তাহে নৌপথটি দিয়ে জাহাজ চলাচল করেছে মাত্র ৭৭টি।
কাতার জানিয়েছে, এই সংকট অব্যাহত থাকলে বিশ্ব একটি শিল্প বিপর্যয়ের সম্মুখিন হবে। তাই প্রণালীটি খুলে দেয়ার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে কাতার। হরমুজে মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় হামলার হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা তেহরানের রয়েছে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম