| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১১:১৫:৫৯:পূর্বাহ্ন  |  ১৯৮৮ বার পঠিত
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন না করে, দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) থার্ড টার্মিনাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারেও আশাবাদী সরকার। এদিকে, আজ থেকেই জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি কার্যকর হচ্ছে।

বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের টাকা এক্সট্রা খরচ করে একটা নাম পরিবর্তন করতে গেলে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা লাগে। কারণ অল দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই নামগুলি আবার সব পরিবর্তন করতে হয়। কাজেই তিনি যেহেতু সাশ্রয়ী ব্যক্তি, আমার কাছে মনে হয় না—আমি জানি না গণদাবি কি হবে, বাট আমার কাছে মনে হয় না এটা গণদাবীর ভিত্তিতে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন করেন মন্ত্রী। জানালেন, আংশিকভাবে হলেও আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে আশাবাদী সরকার। ধাপে ধাপে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে। এরইমধ্যে ঋণের কিস্তি ১১০০ কোটি টাকা শোধ করা হয়েছে বলে জানান তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ই ডিসেম্বরে সফট লঞ্চিং হলেও যে যাতে করে আমরা পারশিয়ালি ওপেন করতে পারি। আমরা এমনভাবে ওপেন করব যে ধরেন ২০ প্লেনস যাতায়াত করল। তারপরে আস্তে আস্তে আমরা ফুল করার জন্য আমরা চেষ্টা করছি।

মন্ত্রী জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ দেশে রেখে বাকি অংশ জাপানকে দেয়া হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কার্যক্রম মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে।

বিমান পরিবহনমন্ত্রী বলেন, আমরা সকলেই মিলে আমরা চেষ্টা করে তিন-চারটা মিটিং করে আমরা জাপানের সঙ্গে এই কনসোর্টিয়ামের সঙ্গে মিটিং করে আমরা একটি সুখবর হলো যে আমাদের রেভিনিউ শেয়ারিংটা ২৭% এ আনতে পেরেছি। এবং ২৭% এ আনলে পরে আমাদের ঋণটা পরিশোধ করা যাবে। আপনারা জানেন যে এটা জাইকার ঋণে এটা করা হয়েছে।

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি যাত্রীরা যেন দ্রুত সময়ের মধ্যে লাগেজ পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪