ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিন্দানাও প্রদেশের বাঙ্গা এলাকার বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এক প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।
বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেন্সিয়া জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঘটা এ হামলায় নিহতদের মধ্যে দুজন ১৪ বছর বয়সী শিক্ষার্থী এবং তৃতীয়জন ১৬ বছর বয়সী বন্দুকধারী নিজেই।
ঘটনার পরপরই শিক্ষা বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
চলতি বছরের জুন মাসের পর থেকে ফিলিপিন্সের স্কুলে এটি তৃতীয় প্রাণঘাতী গুলির ঘটনা।
রিপোর্টার্স২৪/ধ্রুব