| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১২:৫১:০১:অপরাহ্ন  |  ৩২৬ বার পঠিত
দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার চারপাশে থাকা নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত ও রক্ষা করতে সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের মতো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার কার্যক্রমে উপস্থিত হয়ে এসব কথা বলেন মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সহযোগিতায় ঢাকাকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

মো. আবদুস সালাম বলেন, জনগণকে দায়িত্বসচেতন হতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।

এ সময় বুড়িগঙ্গা ও ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। এ ছাড়া লং মার্চের মতো কর্মসূচি পালন না করে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪