| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটক মার্কিন ডুবোযান থেকে প্রযুক্তি তৈরির চেষ্টা করবে ইরান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৪:৪৭:০৬:অপরাহ্ন  |  ২৭৬ বার পঠিত
আটক মার্কিন ডুবোযান থেকে প্রযুক্তি তৈরির চেষ্টা করবে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালির কাছে আটক করা যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবোযানের প্রযুক্তি বিশ্লেষণ করে একই ধরনের প্রযুক্তি তৈরির চেষ্টা করবে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন ডুবোযানটি আটক করা হয়। এরপর সেটির প্রযুক্তি বিশ্লেষণ করে নতুন প্রযুক্তি তৈরির পরিকল্পনা করছে ইরান।

ইরান ৮ সেপ্টেম্বর ওই ডুবোযান আটকের ঘোষণা দেয়। দেশটির গণমাধ্যমে এটিকে ‘ডাইভ-এলডি’ নামের একটি স্বয়ংক্রিয় ডুবোযান হিসেবে শনাক্ত করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, পানির নিচে জরিপ চালানোর সময় তাদের একটি ডুবো ড্রোনে ত্রুটি দেখা দেয়। পরে সেটি ইরানের হাতে চলে যায়।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ডুবোযানটি তুলনামূলক পুরোনো মডেলের। এতে গোপন কোনো সোনার বা পানির নিচে শব্দ শনাক্ত করার প্রযুক্তি ছিল না।


সূত্র: শাফাক নিউজ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪