| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৭:৩৭:৪২:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে প্রদেশটির কারাকোপ্রু জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়।

এতে আশপাশের কয়েকটি প্রদেশও কেঁপে ওঠে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

ভূমিকম্পের কম্পন শানলিউর্ফা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে শহরে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দলগুলো এলাকায় পরিদর্শন ও তদারকি অব্যাহত রেখেছে।

এদিকে, ভূমিকম্পের পর আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪