| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুধু আইন প্রণয়ন নয়, সঠিক বাস্তবায়নও জরুরি : নৌপরিবহন মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৫:০৭:৩৫:অপরাহ্ন  |  ১১১৩ বার পঠিত
শুধু আইন প্রণয়ন নয়, সঠিক বাস্তবায়নও জরুরি : নৌপরিবহন মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু আইন প্রণয়ন বা আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থনই যথেষ্ট নয়, এর সঠিক বাস্তবায়নও জরুরি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, নিরাপদ জাহাজ, পরিচ্ছন্ন ও আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্যের মাধ্যমে নীতি ও পরিকল্পনার বাস্তব সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বাংলাদেশের বন্দরগুলোর আধুনিকায়ন, অটোমেশন, সক্ষমতা সম্প্রসারণ ও পণ্য খালাসের সময় কমিয়ে আনার ওপর জোর দেন।

একই সঙ্গে ফ্ল্যাগ স্টেট ও পোর্ট স্টেট কন্ট্রোল কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণ এবং নৌপরিবহন অধিদপ্তরের নিয়ন্ত্রণ ও পরিদর্শন সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী জানান, দেশের নাবিকরা বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অত্যন্ত মূল্যবান সামুদ্রিকসম্পদ।

তাদের কল্যাণ, প্রশিক্ষণ, সনদায়ন ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও খাতসংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪