| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে হত্যা চেষ্টা মামলা থেকে আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৬:৪৪:৪১:অপরাহ্ন  |  ১০১৫ বার পঠিত
বদলগাছীতে হত্যা চেষ্টা মামলা থেকে আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চাঁদাবাজি, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করেছেন বিলাশবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। হত্যা চেষ্টা মামলার আসামিদের বাঁচাতে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার সকাল ১১টায় বদলগাছী চারমাথা এলাকার মাতাজী সড়কের একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আব্দুল জলিল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে গত ১ আগস্ট ২০২৬ তারিখে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের ভাড়াটে শহিদুল, দুলাল ও হাসান তাঁকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও হাসুয়া দিয়ে মারধর করেন। এতে তাঁর দুই পায়ের গোড়ালি ও বাম হাতের আঙুল ভেঙে যায় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় বদলগাছী থানায় মামলা করা হলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানান আব্দুল জলিল।

তিনি আরও অভিযোগ করেন, হত্যা চেষ্টা মামলার আসামিদের রক্ষা করতে এবং তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম আদালতে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। পাশাপাশি গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আব্দুল জলিলের দাবি, পাল্টা মামলায় যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁদের কয়েকজন এ বিষয়ে কিছুই জানেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ বিষয়ে বক্তব্য দেন বলে জানান তিনি।

ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান জানান আব্দুল জলিল।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমের দায়ের করা চাঁদাবাজির মামলার ১ নম্বর সাক্ষী মোহাম্মদ মাহাবুব উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪