| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২২:১৮:৩৮:অপরাহ্ন  |  ১৭০ বার পঠিত
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সোমবার (১৯ অক্টোবর) রাতে তাঁরা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় দুর্গোৎসব ঘিরে গৃহীত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনরত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

পরিদর্শনকালে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুহাম্মদ মাহবুবুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪