| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১৯:৪১:৫৯:অপরাহ্ন  |  ১৬৬ বার পঠিত
নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: আসন্ন নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটারপ্রতি ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম আগের হারেই বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নভেম্বর মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম ঘোষণা করা হয়।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পুরো নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে মূল্য ওঠানামা করলেও স্থানীয় বাজারে আপাতত সাধারণ মানুষের স্বস্তি বজায় রাখতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই দাম না বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের এই দাম সমন্বয় করে আসছে সরকার।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪