| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ০৫:১৮:৫৪:পূর্বাহ্ন  |  ২৪০৫৭৭৫ বার পঠিত
ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
ছবির ক্যাপশন: ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই এর ইন্সপেক্টর মো. খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় ফ্যাক্টরিতে কয়েকটি খাদ্যপণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে উৎপাদন শুরু করা ও খাদ্যে মিশ্রিত ফ্লেভারের তারিখ না থাকায় সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

উল্লেখ্য, ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থা কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪