দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার স্কুল, মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম। এসময় থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে পাঠদানের মান বাড়ানো, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয়। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব