দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব