| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১৩:৫৯:১৯:অপরাহ্ন  |  ১৫০ বার পঠিত
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার  (৫ নভেম্বর) শ্রীবরদী শহরের কাচারী মোড় এলাকায় সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় 

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমি হঠাৎ উচ্চ রক্তচাপে ভূগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সেবা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বীথী ও ডা. মঞ্জুরুল আমার সাথে দুর্বব্যবহার করে। এবং সেখানে দ্বায়িত্বরত আনসারদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। 

এছাড়া ওই মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন। চিকিৎসকদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও শ্রীবরদী উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। 

এবিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা। উল্টো অভিযোগকারী রেজাউল করিমের বিরুদ্ধে হুমকি প্রদান করার কথা বলেন তিনি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪