| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক স্কুলছাত্র ও কলেজছাত্রীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ২১:২৯:০৯:অপরাহ্ন  |  ১৩২ বার পঠিত
এক স্কুলছাত্র ও কলেজছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় পৃথক দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। টেস্ট পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় এক স্কুলছাত্র এবং পড়াশোনার খরচের অনটনে অভিমান করে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, নিহতরা হলো— ভূল্লী থানার কিশামত শুখানপুকুরী গ্রামের দশম শ্রেণির ছাত্র পুতুল রায় (১৬) এবং বড়গাঁও এলাকার কলেজছাত্রী আদুরী রানী (২২)।

পরিবারের তথ্যমতে, টেস্ট পরীক্ষায় ফল খারাপ হওয়ায় স্কুলছাত্র পুতুল রায় এবং পরিবারের অনটনের কারণে উচ্চশিক্ষার খরচ নিয়ে অভিমান করে কলেজছাত্রী আদুরী রানী নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪