| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৮:৩৫:৫৪:অপরাহ্ন  |  ২৭৩৫ বার পঠিত
এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রোটারিয়ান এম নাজমুল হাসান, আন্তালিয়া (তুরস্ক): তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পথে রয়েছেন। সফরকালে আজ সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়া এক্সপো সেন্টারে গত ৯ নভেম্বর কপ৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এবার প্রথমবারের মতো তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলনটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

প্রধানমন্ত্রী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নেবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের একটি প্লেনারি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তালিয়া থেকে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করেছেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ এবারের সম্মেলনে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ তহবিল থেকে সহায়তার দাবি জোরালোভাবে তুলে ধরবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪