| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৯:১০:৩৩:অপরাহ্ন  |  ২১৭৭ বার পঠিত
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। আজ (১০ নভেম্বর) মঙ্গলবার সকালে রাজধানীর এলজিইডি ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এডিবির প্রতিনিধিদল এ সম্মতি ব্যক্ত করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

সভায় কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষন করে।

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এডিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, এডিবির সহায়তায় পরিচালিত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪