| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৪:৫১:৫৮:অপরাহ্ন  |  ৭৭৬৪ বার পঠিত
লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি: অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের অব্যবস্থাপনা বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি শেষে ঢাকা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠন দুটির নেতাকর্মীসহ সচেতন নাগরিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত এবং সড়কের অব্যবস্থাপনা দূর করতে হবে।

তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ঢাকা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪