| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৬:৫০:২২:অপরাহ্ন  |  ৪০২৫ বার পঠিত
রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র রমজান মাসে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকদের সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের ঋণ সুবিধা দেওয়া হবে।

​বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলারদের (এডি) পাঠানো হয়েছে।

​সার্কুলারে জানানো হয়, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর এই পণ্যগুলোর বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ মিলবে।

​বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তবে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

​ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪