| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ২০:৫৮:০৭:অপরাহ্ন  |  ৩৮১ বার পঠিত
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

গণশুনানিতে ১৬০ জনেরও বেশি সেবাগ্রহীতা তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। তাঁদের মধ্যে ১২৩ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দুজন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। একজনকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি মাতৃহারা চার মাস বয়সী এক শিশুর জন্য কেনা হয় ল্যাক্টোজেন গুঁড়ো দুধ। শিশুটির জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন জেলা প্রশাসক।

এদিকে সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সুপারিশসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাঁদের আবেদন পাঠানো হয়। এর মধ্যে রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, শেরপুর সদর থানা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪