| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা-পুলিশের সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৪:১৭:১৫:পূর্বাহ্ন  |  ২২০২১৫৬ বার পঠিত
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা-পুলিশের সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এমন অবস্থার মধ্যে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।

বুধবার (১৬ জুলাই) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এতথ্য জানানো হয়েছে।

সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় এদিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে। 

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪