| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বসিলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ১৪:২৯:৪৪:অপরাহ্ন  |  ২১৯২২৭২ বার পঠিত
বসিলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী
ছবির ক্যাপশন: বসিলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বসিলা হাই স্কুল মাঠে আয়োজিত এ চিকিৎসা সেবায় মেডিসিন, সার্জারি, চর্ম ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম প্রায় ৯০০ রোগীকে সেবা প্রদান করেন। সেবা গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী, শিশু ও প্রবীণ উপস্থিত ছিলেন।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের পাশে রয়েছে। শুধু নিরাপত্তা নয়, জনকল্যাণেও সেনাবাহিনীর অবদান প্রশংসনীয় ও সময়োপযোগী।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪