| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মহানগরের নিম্ন আয়ের বসতি এলাকায় টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৮:২০:৪৮:পূর্বাহ্ন  |  ২১৯২০০৭ বার পঠিত
ঢাকা মহানগরের নিম্ন আয়ের বসতি এলাকায় টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালকের দিকনির্দেশনায় ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের নিম্ন আয়ের বসতি এলাকায় টিডিপি (নগর প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে । রোববার ( ২০ জুলাই) ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: আশিকউজ্জামান বলেন, ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম ঢাকা মহানগরের বিভিন্ন বস্তি এলাকায় পাঁচটি কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ মিলিয়ে ৬৪ জন করে সর্বমোট ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কেন্দ্রগুলো সিটি পল্লী বস্তি (ধলপুর, যাত্রাবাড়ী), আদাবর ও চন্দ্রিমা বস্তি (মোহাম্মদপুর), কড়াইল বস্তি (গুলশান) এবং পোড়া বস্তি (মিরপুর-১১) এলাকায় অবস্থিত।

তিনি আরও বলেন, টিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো নগরের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর যুবক ও যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি, এই প্রশিক্ষণ সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন কিশোর অপরাধ ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে কার্যকর ভ‚মিকা রাখবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪