| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই মূহুর্তে দগ্ধদের বিদেশে নেয়ার পরিকল্পনা নেই, ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : বার্ন পরিচালক

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৫:৫৬:০৯:পূর্বাহ্ন  |  ২১৮৯০৯৯ বার পঠিত
এই মূহুর্তে দগ্ধদের বিদেশে নেয়ার পরিকল্পনা নেই,  ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : বার্ন পরিচালক

সিনিয়র রিপোর্টার : জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন ৪৪ জন। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে রয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্রিটিক্যাল ৮ জন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনসহ মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন।  এ সময় পর্যাপ্ত ওষুধ এবং রক্তের ব্যবস্থা হয়েছে ।

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। রোগীদের প্রত্যেকের ব্যাপারে  খোঁজখবর নিয়েছেন। কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কি না তা ৪৮ ঘণ্টার আগে বলা সম্ভব না। 

তিনি আরও বলেন, প্রতি ১২ ঘণ্টা অন্তর অন্তর জ্যেষ্ঠ চিকিৎসকরা মিলে বসবেন। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেয়া সিদ্ধান্তও একীভ‚ত করছি। পাশাপাশি প্রতি ঘণ্টায় তারা রোগীদের প্রযোজ্য চিকিৎসার ব্যবস্থা করছেন।  

বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪