| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচিত সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৭:৪৮:৫১:পূর্বাহ্ন  |  ২১৮৯০১৮ বার পঠিত
আলোচিত সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার :  রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায়  আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে  কোতোয়ালি থানা-পুলিশ । গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম। বুধবার (২৩ জুলাই) বেলা পৌন ১১টায়  ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করা হয়। এই দুইজনের গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার  হলো।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেল আনুমানিক ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র‌্যাব কর্তৃক নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।  ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪