| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা, অজ্ঞাতপরিচয় আসামি ১,২০০

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১০:০৮:৩৮:পূর্বাহ্ন  |  ২১৮৮৮৭০ বার পঠিত
সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায়  মামলা, অজ্ঞাতপরিচয় আসামি ১,২০০

সিনিয়র রিপোর্টার : শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে  মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানা পুলিশ বাদি হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় ১ হাজার থেকে ১২ শ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, পুলিশ বাদি হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে পুলিশের কর্তব্যে বাধা, সরকারি দায়িত্ব পালনে বাধা, সচিবালয়ে ভাঙচুর, সরকারি প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিবের পদত্যাগ ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটের সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে অবস্থানরত সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন। এ ধরনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যান এবং শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। এরপর সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। এতে শতাধিক আহত হন। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪