| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার মামাতো ভাই আওয়ামী লীগ নেতা শেখ হীরা গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ১৪:২৩:০৪:অপরাহ্ন  |  ২১৮৮০৬৭ বার পঠিত
শেখ হাসিনার মামাতো ভাই আওয়ামী লীগ নেতা শেখ হীরা গ্রেফতার
ছবির ক্যাপশন: শেখ হাসিনার মামাতো ভাই আওয়ামী লীগ নেতা শেখ হীরা গ্রেফতার

রিপোর্টার্স ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেফতার করেছে র‌্যাব।  বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেফতার হওয়া হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর হীরা হলেন প্রথম গ্রেফতার যিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়।  

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। তার নির্দেশে রাজধানী কোতয়ালী, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ, খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা এলাকায় মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ হীরার বিরুদ্ধে ঢাকার ডিএমপির একাধিক থানাসহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়। 

তিনি আরও বলেন, মামলা হওয়ার পর থেকে র‌্যাব তার প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। কিন্তু গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন হীরা। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪