| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় সন্ধ্যা থেকে বৃষ্টি, জনদুর্ভোগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১০:৫০:৩৭:পূর্বাহ্ন  |  ২১৭৯৭৪৪ বার পঠিত
ঢাকায় সন্ধ্যা থেকে বৃষ্টি, জনদুর্ভোগ
ছবির ক্যাপশন: ঢাকায় সন্ধ্যা থেকে বৃষ্টি, জনদুর্ভোগ- ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : রাজধানী ঢাকায় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জ্বলাবদ্ধতা। লাগাতার এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।রোববার রাতে সরেজমিনে, রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মধুবাগম, মগবাজার, ওয়ারলেস ঘুরে দেখা গেছে এসব এলাকার অনেক সড়কে পানি জমে আছে। কোথাও কোথাও যানজট ও অটোরিকশার জটলা বেঁধে আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই ধারা আগামী এক-দুইদিন অব্যাহত থাকতে পারে।রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৯টার পরেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি সোমবারও (২৮ জুলাই) থাকবে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

রোববার সন্ধায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৮ জুলাই) খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকী ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এদিকে, বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকাতেও বৃষ্টি কমতে পারে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪