| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ০৬:০৬:৪৭:পূর্বাহ্ন  |  ২১৭৪৪৯৫ বার পঠিত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ডেস্ক : থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সোমবার ঘোষিত তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে মধ্যস্থতা করায় বাংলাদেশ আসিয়ানের চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করছে। একইসঙ্গে বাংলাদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্ধুপ্রতিম অন্যান্য রাষ্ট্রগুলোর ভূমিকারও প্রশংসা করছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে, থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশ সীমান্ত নির্ধারণ সংক্রান্ত বাকি বিষয়গুলোও সংলাপ ও কূটনীতির মাধ্যমে নিষ্পত্তি করবে।

ঢাকা উভয় দেশের সীমান্তবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, যাতে সীমান্তের দু’পারের মানুষের জীবন ও জীবিকা রক্ষা পায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪