| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করবে আজ

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ২১:১৮:০৪:অপরাহ্ন  |  ২১৭১৮৭৬ বার পঠিত
বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করবে আজ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: 

২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ (বৃহস্পতিবার) মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে  গভর্নর ড.  আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪