| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার: খলিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ২৩:১৯:৪৭:অপরাহ্ন  |  ২৭৪৭০৪২ বার পঠিত
পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার: খলিলুর রহমান
ছবির ক্যাপশন: পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার: খলিলুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘আমাদের পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার, তবে মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।’

তিনি বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আলোচনা চালিয়েছি, যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ পর এ কথা বলেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ৭০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্কহার ঘোষণা করেছেন। এ ঘোষণাটি ১ আগস্ট দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণের সময়সীমার ঠিক আগে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪