| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করোনায় আরও একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ১২:১৩:০১:অপরাহ্ন  |  ১৬৮৫২১৪ বার পঠিত
করোনায় আরও একজনের মৃত্যু

সিনিয়র রিপোর্টার :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে  আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) ৭২০ জনে।

শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। একই সময়ে সারা দেশে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.০৮ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪