| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ০৬:৪০:২৪:পূর্বাহ্ন  |  ১৬৮০৭৫১ বার পঠিত
বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের। এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার ফেরত পাঠাচ্ছে বলে জানা যায়। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এর আগে বিভিন্ন সময় আরও শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪