| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িত আরও দুই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ১৩:২৯:৩৫:অপরাহ্ন  |  ১৬৬২৩৬৫ বার পঠিত
পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায়   জড়িত আরও দুই আসামি গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. রুমান বেপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাথাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ১০ জন ও র‌্যাব ২ জন আসামিকে গ্রেপ্তার করেছিল। এ দুজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করো হলো। এদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪