| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ১২:২৪:৪৯:অপরাহ্ন  |  ১৬৯৬৮৭২ বার পঠিত
৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : 
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, “সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে যেহেতু পোশাক কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে আলাদা কোনো সাধারণ ছুটিতে বাধ্য নয়, তাই ৫ আগস্টের ছুটি আইনগতভাবে আবশ্যিক নয়।

তবে সংগঠনটি আরো বলেছে, ‘শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

উল্লেখ্য, ৫ আগস্ট বাংলাদেশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। বিজিএমইএর এই সিদ্ধান্ত পোশাক খাতে সামাজিক দায়িত্ববোধের প্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪