| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত কোটি মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে না, অপুষ্টিতে ভোগেন দশজনে এক জন

বিশ্বের খাদ্যনিরাপত্তাহীন দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ০৬:৪০:২৭:পূর্বাহ্ন  |  ১৬৫৬৯৫৯ বার পঠিত
বিশ্বের খাদ্যনিরাপত্তাহীন দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ
ছবির ক্যাপশন: বিশ্বের খাদ্যনিরাপত্তাহীন দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

বিশ্বের চরম খাদ্যসংকটে থাকা শীর্ষ পাঁচ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’ অনুযায়ী, নাইজেরিয়া, সুদান ও কঙ্গো প্রজাতন্ত্রের পর বাংলাদেশ রয়েছে চতুর্থ অবস্থানে।

একই সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর পৃথক এক প্রতিবেদনে জানানো হয়েছে, খাদ্যসংকটে থাকা বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। ওই তালিকায় বাংলাদেশ অন্যতম।

বিশেষজ্ঞরা বলছেন, এ দুটি প্রতিবেদন বাংলাদেশের ভেতরে থাকা ‘চাপা ক্ষুধা’ ও অপুষ্টির বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে।


সাত কোটির বেশি মানুষ পাচ্ছে না স্বাস্থ্যসম্মত খাবার

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৭ কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত বা সুষম খাবার পাচ্ছেন না। যদিও ২০১৭ সালে এ হার ছিল প্রায় ৬৬ শতাংশ, সেখানে তা এখন কমে ৪৪ শতাংশের নিচে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বিষয়ে পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান।

অন্যদিকে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অন্তত ১০ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে কম এবং ২৫ শতাংশ খর্বকায়। ভারতের তুলনায় বাংলাদেশে এ হার কিছুটা কম হলেও, শ্রীলঙ্কা ও নেপালের চেয়ে পিছিয়ে।


সরকারের দাবি: খাদ্য পর্যাপ্ত, বিতরণে সমস্যা থাকতে পারে

এফপিএমইউর মহাপরিচালক মো. মাহবুবুর রহমান বলেছেন, “দেশে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। তারপরও বাংলাদেশকে তীব্র খাদ্যনিরাপত্তাহীন দেশের তালিকায় কেন রাখা হলো, তা নিয়ে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করব।” তিনি আরও জানান, খাদ্যের প্রাপ্যতা থাকলেও সবার কাছে তা পৌঁছাচ্ছে কি না, সুষম খাদ্যের সুবিধা পাচ্ছে কি না— সেসব জায়গায় ঘাটতি থাকতে পারে।


ব্যক্তিপর্যায়ের দুর্ভোগকে গুরুত্ব দিচ্ছে না সরকার: বিশ্লেষক

অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, “সরকার সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় মনোযোগ দিচ্ছে, কিন্তু ব্যক্তি পর্যায়ের সমস্যা উপেক্ষিত। দেশে দৃশ্যমান না হলেও চাপা ক্ষুধা বিরাজ করছে। মানুষ বাধ্য হয়ে স্বেচ্ছায় কৃচ্ছ্রচর্চা করছে।”


খাদ্য কিনতে খরচ বেশি, সক্ষমতা কম

প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে একজন মানুষের জন্য দৈনিক সুষম খাদ্য গ্রহণে ব্যয় গড়ে ৪ দশমিক ৪৯ ডলার, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। অর্থাৎ খাদ্য মজুত থাকলেও অনেক মানুষের জন্য তা ক্রয়সীমার বাইরে রয়ে যাচ্ছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪