| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার জেলায় বন্যার আশঙ্কা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ১৪:১৬:১৯:অপরাহ্ন  |  ১৬৫০৬৪৩ বার পঠিত
চার জেলায় বন্যার আশঙ্কা

রিপোর্টার্স ডেস্ক : 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ের মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, আর ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

সোমবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি গাইবান্ধা জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুগাই, কংস, লুবাছড়া, ঝালুখালি নদীসমূহের পানি সমতলে আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে উক্ত নদীসমূহের পানি সমতলে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।  এর ফলে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪