কক্সবাজার প্রতিনিধি :
মঙ্গলবার (৫ আগষ্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাসহ মোট ৬ জন (সারজিস আলমের স্ত্রী) হঠাৎ করে কক্সবাজার আসেন। তারা মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিপি অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গুঞ্জন উঠেছে সেখানে আগে থেকে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। তার সাথে বৈঠক করতেই এই ৫ নেতা এসেছেন। তবে বিষয়টি দায়িত্বশীল কোন সূত্র নিশ্চিত করেনি।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১ টা ২৫ মিনিটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৫ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যায়। তারা হলেন, হাসনাত আবদুল্লাহ , সারজিস আলম ও তাঁর স্ত্রী , নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও তাঁর স্বামী।
এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে আসা সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী। তিনি জানিয়েছেন, বেলা ১২ টার পর পর সবাই ইনানীর রয়েল টিউলিপে অবস্থান করছেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন। যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য না।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেল জুড়ে মাত্র তিনজন বিদেশি চায়না নাগরিক আছেন।
তিনি বলছেন, পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি।
তবে হোটেল রয়েল টিউলিপে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যেখানে হোটেলের বাইরে উখিয়া বিএনপিরনেতা-কর্মী সহ সাধারন নাগরিকরা অবস্থান করছেন। তারা বলছেন, রাষ্ট্রে র গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট বিদেশীদের সাথে গোপন বৈঠক রহস্যজনক বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি।
তবে রয়েল টিউলিপের প্রধান নিরাপত্তাকর্মী সাবেক লে. কর্ণেল কামরুরজ্জামান জানিয়েছেন ওই ৬ জন এনসিপি নেতারা হোটেলের ৫১০১, ৫১০২ ও, ৫১০৩ নম্বর কক্ষ নিযেছেন।