| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপের সামনে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১০:৩২:৫৫:পূর্বাহ্ন  |  ১৬৬৯৮৮২ বার পঠিত
কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপের সামনে বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে একদিকে ঢাকায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান মালা। অন্যদিকে অনেকটা হঠাৎ করেই কক্সবাজারে উপস্থিত হয়েছেন এনসিপির চারজন শীর্ষ নেতা। গণমাধ্যমে খবর বেড়িয়েছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর সঙ্গে স্বাক্ষাত করতেই কক্সবাজার গিয়েছেন তারা।  

মূলত এই খবর ছড়িয়ে পরলে কক্সবাজারের  বিএনপির নেতাকর্মনীীরা ও স্থানীয় জনতা হোটেল  সী পার্ল  (রয়েল টিউলিপ) এর সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। স্থানীয় সাংবাদিকদের তারা বলেন, গত বছর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এই ষড়যন্ত্রকে বরদাশত করা হবে না। আমাদের লড়াই চলছে এবং আগামীতেও চলবে। 

তারা বলেন, কিছু কুচক্রী মহল, যারা ক্ষমতায় আসতে পারবে না। তারা এখানে বসে (সী পার্ল হোটেল) বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা আমরা বরদাশত করব না। 

স্থানীয়রা বলেন, আপনারা বাংলাদেশের দক্ষিণপ্রান্তে এসে ষড়যন্ত্র করবেন, বিলাসবহুল হোটেলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবেন—সেটা এই জনতা মেনে নেবে না। শুধু এখানে নয়, বাংলাদেশের যেখানেই ষড়যন্ত্র করা হবে।

স্থানীয়রা আরো বলেন, বাংলাদেশকে আরো একটি ওয়ান-এলেভেনের দিকে ধাবিত করা হচ্ছে এমন আশঙ্কা গতকালই এক উপদেষ্টা করেছেন,এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাস এর এই বৈঠক সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতায় হচ্ছে কিনা সেই প্রশ্ন রাখেন স্থানীয় জনতা।

বিক্ষোভ সমাবেশে বিএনপির কিছু নেতাকর্মীকেও দেখা গেছে, যারা এই বৈঠকের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন, ঢাকায় ‘জুলাই পুনর্জাগরণ’ এর মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট ছেড়ে এনসিপি নেতারা যেহেতু কক্সবাজারে এসেছেন নিশ্চয়ই কোন গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটছে। আর এটিই আমাদের জন্য সন্দেহের কারণ। 

এদিকে জানা গেছে মঙ্গলবার (৫ আগষ্ট) হঠাৎ’ করেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা হঠাৎ করে কক্সবাজার আসেন।  তারা মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিপে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুঞ্জন উঠেছে যেখানে আগে থেকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করতেই এই ৬ নেতার এসেছেন। তবে বিষয়টি দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১ টা ২৫ মিনিটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যায়।

তারা  হলেন, হাসনাত আবদুল্লাহ , সারজিস আলম ও তাঁর স্ত্রী , নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও তাঁর স্বামী। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪