| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত ইসি : কমিশনার মাছউদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ২১:২৮:২৯:অপরাহ্ন  |  ১৬৪৮৭৩৯ বার পঠিত
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত ইসি : কমিশনার মাছউদ
ছবির ক্যাপশন: ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত ইসি : কমিশনার মাছউদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচন কমিশন আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেষ্ঠ্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

কমিশনার মাছউদ বলেন, আমরা নির্বাচন করতে প্রস্তুত। ভোট দিন থেকে ৫০ থেকে ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সে হিসেবে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪