| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ০৮:১৩:৫১:পূর্বাহ্ন  |  ১৬৬৮৯৯৭ বার পঠিত
ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ক্ষমতায় যতদিন থাকবেন, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম চালিয়ে দেশকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোণন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংককে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। এ ছাড়া দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মো. খালেদা জুম্মানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪