| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৪:০২:৪৫:অপরাহ্ন  |  ১৬৪৯১৬১ বার পঠিত
মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

সিনিয়র রিপোর্টার : 
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। মঙ্গলবার দিনবর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বুধবার মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রহিম খলিল (১৯)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

এদিকে একইদিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজিব (১৮) ও মো. রাসেল (২৭)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।





রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪