| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আঞ্জুমান মফিদুলের কাছে বেওয়ারিশ ৬ মরদেহ হস্তান্তর করলো ঢামেক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ০৭:৪৭:৪৮:পূর্বাহ্ন  |  ১৬৫৮৪৩১ বার পঠিত
আঞ্জুমান মফিদুলের কাছে বেওয়ারিশ ৬ মরদেহ হস্তান্তর করলো ঢামেক
ছবির ক্যাপশন: স্ট্রেচারে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে |

রিপোর্টার্স২৪ ডেস্ক :

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) দুপুরে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

গেল এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা এ মরদেহগুলোর খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ রাজধানীর জুরাইনে দাফন করা হচ্ছে তাদের। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক আহমেদ।

অজ্ঞাত ৬টি মরদেহের বয়সের পরিধি ২২ থেকে ৩২ এর মধ্যে যাদের একজন নারী। নিহতদের একজনের নাম এনামুল বলে জানা গেছে। চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান জানান, আগস্টের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে মরদেহগুলো মেডিকেলে আসে। নিহতদের ১ জন গান শট ও বাকি ৫ জন ভোতা অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেছে বলে জানান তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪